Last Updated:
Bangla News: লড়াইয়ের ময়দানে অনুপ্রেরণা! বাবার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে খেলনা বিক্রি ১৫ বছরের অঙ্কুশের।
মেদিনীপুর, রঞ্জন চন্দ: রোদ, ঝড়, বৃষ্টি উপেক্ষা করে রাস্তার ধারে প্রতিদিনের এক অসম লড়াই। সঙ্গী কেবল এক বুক জেদ আর পরিবারের প্রতি অমোঘ টান। সমবয়সিরা যখন ছুটির দিনে মোবাইলের গেম বা সোশ্যাল মিডিয়ায় বুঁদ, তখন বাবার সঙ্গে ভিনরাজ্যে এসে প্লাস্টিকের খেলনা গাড়ি বিক্রি করছে ১৫-১৬ বছরের এক কিশোর। নাম তার অঙ্কুশ। মধ্যপ্রদেশের বাসিন্দা এই কিশোর বর্তমানে তার স্কুলের ছুটির সময়টাকে কাজে লাগাচ্ছে অভাবের সংসারের পাশে দাঁড়াতে।
মধ্যপ্রদেশ থেকে বাংলায় এসে বাবার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে সে এখন রীতিমতো দায়িত্বশীল। রাস্তা জুড়ে সারিবদ্ধভাবে সাজানো বড় আকারের নানা রঙের প্লাস্টিকের খেলনা গাড়ি। একেকটি গাড়ির দাম প্রায় ৫০০ টাকা। মহারাষ্ট্র থেকে কিনে আনা এই খেলনা গাড়িগুলিই এখন তাদের রোজগারের মূল ভরসা।
ব্যবসার সুবিধার্থে বাবা ও ছেলে দু’টি আলাদা জায়গায় পসরা সাজিয়ে বসেন। ছেলে রাস্তার ধারে এক জায়গায় দোকানের দায়িত্ব সামলায়, আর বাবা গ্রামে গ্রামে ঘুরে ফেরি করেন এই খেলনা গাড়ি। এভাবেই সারাদিন ক্রেতাদের অপেক্ষায় পথ চেয়ে বসে থাকতে হয় তাদের।
Paschim Medinipur,West Bengal