Last Updated:
Bangladesh: ভারতের সঙ্গে সম্পর্ককে অতিরিক্ত গুরুত্ব দেওয়া থেকে বাংলাদেশকে বেরিয়ে এসে পারস্পরিক স্বার্থের ভিত্তিতে একটি ভারসাম্যপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশের পররাষ্ট্রবিষয়ক প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
ঢাকা: অতিরিক্ত ‘ভারত-আসক্তি’ থেকে বেরিয়ে আসতে হবে বাংলাদেশকে, এমনই মন্তব্য করলেন বাংলাদেশের পররাষ্ট্রবিষয়ক প্রতিমন্ত্রী হুমায়ুন কবির৷ রবিবার, বাংলাদেশের মন্ত্রী বলেন, ঢাকার উচিত ভারতের প্রতি ‘অতিরিক্ত নির্ভরতা’ থেকে বেরিয়ে এসে নয়াদিল্লির সঙ্গে সম্পর্ক “পুনর্গঠন” করা৷ বাংলাদেশি মন্ত্রীর এই মন্তব্য প্রথম প্রকাশ করে প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া (PTI)।
