ভারত, বাংলাদেশ ও পাকিস্তান—দক্ষিণ এশিয়ার পারমাণবিক বিদ্যুতের মানচিত্রে পরিবর্তন
ভারত ও পাকিস্তান কয়েক দশক আগেই পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন শুরু করেছিল। পাকিস্তানের চশমা ও করাচিতে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রয়েছে, যার মধ্যে চিনের তৈরি নতুন প্রজন্মের চুল্লিও রয়েছে। দেশটিতে মোট ছ’টি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রয়েছে, যেগুলি থেকে প্রায় ৩৫০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হয়। অন্যদিকে, ১৯৭১ সালে স্বাধীনতা অর্জন করা বাংলাদেশ এখন তার প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র পরিচালনার জন্য প্রয়োজনীয় পরিকাঠামো, নিয়ন্ত্রক কাঠামো ও প্রযুক্তিগত দক্ষতা গড়ে তোলার পথে বড় মাইলফলক অর্জন করেছে। রূপপুরের গ্রিড সংযোগ সম্পন্ন হলে দক্ষিণ এশিয়ার পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের মানচিত্রে বাংলাদেশের অবস্থান আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।
