Bangladeshi infiltrators Detained: মুর্শিদাবাদের ভগবানগোলা ও সাগরদিঘিতে পরপর পুলিশি অভিযানে গ্রেফতার একাধিক বাংলাদেশি নাগরিক। রেলস্টেশন থেকে আটক ৯ জনকে স্বাস্থ্য পরীক্ষা শেষে পাঠানো হল লালগোলার পদ্মা ভবনের হোল্ডিং ক্যাম্পে। অন্যদিকে, জাল নথিপত্র তৈরি করে ১০ বছর ধরে মুর্শিদাবাদে লুকিয়ে থাকা এক বাংলাদেশি যুবককে পাকড়াও করল সাগরদিঘি থানার পুলিশ।