Last Updated:
Bel Mala Making Business: বেল বলতেই মাথার মধ্যে ভেসে ওঠে কাঠফাটা গরমে এক গ্লাস ঠান্ডা শরবতের কথা! কিন্তু বেল দিয়ে যে সংসার চলতে পারে, তা বাস্তবে করে দেখিয়েছেন বাঁকুড়ার শুশুনিয়া গ্রামের মানুষ। দীর্ঘ ৩৬ বছর ধরে বেলের খোলা চেঁচে ছুলে, অত্যন্ত জটিল ও সূক্ষ্ম প্রক্রিয়ায় তৈরি হচ্ছে অপূর্ব সুন্দর ‘বেলের মালা’।