দামি সিনেমা ক্যামেরার পরিবর্তে বিয়েবাড়িতে ব্যবহৃত সাধারণ ক্যামেরা ভাড়া নিয়ে শ্যুটিং করা হয়। তাঁর বিশ্বাস, প্রযুক্তির চেয়ে গল্পের শক্তিই দর্শকের মনে বেশি প্রভাব ফেলে। মাত্র ৫ হাজার টাকা বাজেট, ২৪ ঘণ্টার শ্যুটিং এবং একঝাঁক নতুন শিল্পীকে নিয়ে তৈরি এই পূর্ণদৈর্ঘ্য বাংলা ছবি ইতিমধ্যেই আলোচনার কেন্দ্রবিন্দুতে। নির্মাতাদের আশা, ‘সংযোগ’ শুধু একটি সিনেমা নয়, সীমিত সামর্থ্য নিয়েও বড় স্বপ্ন দেখার সাহস জোগাবে আগামী প্রজন্মের চলচ্চিত্রপ্রেমীদের৷
