Last Updated:
বাংলা থিয়েটার বাঁচাতে স্কুলগুলোর এই উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসাযোগ্য৷ স্কুলগুলো থেকে এই ভাবে থিয়েটার শুরু হলে অনেক আগে থেকে প্রস্তুতি থাকবে৷ ফলে এই উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছেন অনেকে৷
ডায়মন্ডহারবার, দক্ষিণ ২৪ পরগনা: পড়াশোনার পাশাপাশি বাংলা থিয়েটারকে বাঁচিয়ে রাখতে ডায়মন্ডহারবারে হল স্কুল ভিত্তিক নাটক প্রতিযোগিতা। এই স্কুল ভিত্তিক নাটকের প্রতিযোগিতার আয়োজন ‘উদ্ভাস’ সংস্থার পক্ষ থেকে দক্ষিণ ২৪ পরগনা ডায়মন্ড হারবার ফকিরচাঁদ কলেজের অডিটোরিয়ামে করা হয়।
দক্ষিণ ২৪ পরগনার আটটি স্কুলের ছাত্র-ছাত্রীদের নিয়ে এই নব উদ্যোগ নাটক প্রতিযোগিতায় হয়। নাটকের প্রতিযোগিতায় প্রায় ১০০ জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করেন। এর আগে বিভিন্ন স্কুলের মধ্যে ক্রীড়া প্রতিযোগিতা দেখা গেলেও এভাবে স্কুল ভিত্তিক নাটক নিয়ে প্রতিযোগিতা সেভাবে দেখা যায়নি।
ফলে আগামী দিনে বাংলা থিয়েটারকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য নতুন প্রজন্মের কাছে একটি দিক উন্মোচিত হল। নাটক সম্পর্কে তাদের জ্ঞান বৃদ্ধি করার চেষ্টা চালিয়েছেন সংস্থার সম্পাদক রুপম। আটটি স্কুলের এই প্রতিযোগিতায় বিচারক হিসেবে উপস্থিত ছিলেন কলকাতার প্রখ্যাত নাটক দলের অভিনেতারা, সুমন পাল , অনন্য শঙ্কর দেবদ্যুতি, তিতাস ঠাকুর।
এই প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে সরিষা রামকৃষ্ণ মিশন, দ্বিতীয় স্থান অধিকার করে কুলপি কালিকা বিদ্যাপীঠ, তৃতীয় স্থান অধিকার করে হটুগঞ্জ হাই স্কুল। এই স্কুল ভিত্তিক নাটকের প্রতিযোগিতায় স্কুলের শিক্ষকরা নাটক পরিচালনা করেন এবং পরিকল্পনা করেন। পড়াশোনার পাশাপাশি নাটক সম্পর্কে বাংলা থিয়েটার সম্পর্কে ছাত্র-ছাত্রীদের মধ্যে জ্ঞানের বিস্তার লাভ করলে তা প্রজন্মের পর প্রজন্ম এই থিয়েটার বেঁচে থাকবে এমনটাই বলছেন বিচারকরা।
দর্শকের আসনে দর্শকরা বসে প্রত্যেকটি স্কুলের ৪৫ মিনিটের এই নাটকের উপস্থাপনা দেখে যথেষ্ট উপভোগ করেন সকলেই। আগামী দিনের বাংলা থিয়েটারের সমৃদ্ধি এইসব নবাগত ছাত্র-ছাত্রীদের হাত ধরে বাড়বে সকলের মত এমনই। ডায়মন্ডহারবারে এই স্কুল ভিত্তিক নাটকের প্রতিযোগিতার মধ্যে মুক্তিযুদ্ধ সমসাময়িক চিত্র সহ একাধিক সামাজিক বার্তা দেওয়া হয়েছে। এই ধরণের উদ্যোগ নব প্রজন্মের কাছে সংস্কৃতির বাহন হবে এই নিয়ে আশাবাদী সকলেই।
নবাব মল্লিক
South Twenty Four Parganas,West Bengal