*বার্ধক্য ভাতা, বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতা প্রাপকদের জন্য ভাতা বাড়ানোর কথা আগেই ঘোষণা করেছিল রাজ্য। বিজেপি সরকারের প্রথম বাজেটে বলা হয়েছে, বয়স্ক, বিধবা এবং বিশেষ ভাবে সক্ষম নাগরিকদের সামাজিক সুরক্ষা বৃদ্ধির জন্য পেনশন ৫০০ টাকা বৃদ্ধি করা হবে। তৃণমূলের আমলে বিধবা বা বার্ধক্য ভাতা ছিল ১০০০ টাকা। এবার থেকে তাঁরা ১৫০০ টাকা করে আর্থিক সহায়তা পাবেন। বিশেষ ভাবে সক্ষমরা মাসিক ১০০০ টাকা করে ‘মানবিক ভাতা’ পেতেন, এবার থেকে মাসে ১৫০০ টাকা পাবেন।
