পুলিশ সূত্রে খবর, বর্তমানে মিনার মণ্ডল এবং তাঁর ছেলেকে বাড়িতে বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে আর কোথায় কোথায় টাকা মজুত রয়েছে। অন্যদিকে, মিনার মণ্ডলের পাশাপাশি টুলু মণ্ডলের বাড়িতেও তল্লাশি চালানো হচ্ছে বলে সূত্রের খবর। যদিও টুলু মণ্ডল বেশ কয়েকদিন ধরে পলাতক। সাঁইথিয়ার বিজেপি বিধায়ক কৃষ্ণকান্ত সাহা বলেন, ‘‘রাজ্যে পালাবদল হয়েছে। চুরি, ডাকাতি, সিন্ডিকেটরাজ বন্ধ হচ্ছে। যাঁরা বলেছিলেন খেলা হবে, তাঁরা দেখতে পাচ্ছেন কী খেলা হচ্ছে। আমি মনে করি, দুর্নীতিতে জড়িত টাকা উদ্ধার হোক। সেই টাকা মানুষের কাজে ব্যবহার করা হোক।”
ছবি ও তথ্য: সৌভিক রায়
