Last Updated:
Birbhum News: রাজনৈতিক পট পরিবর্তনের পরেই বীরভূমে শুরু বড়সড় প্রশাসনিক তৎপরতা। অবৈধ টোল ব্যবসায়ী নাসির শেখের বিলাসবহুল আবাসে হানা দিলেন পণ্য ও পরিষেবা কর দফতরের উচ্চপদস্থ আধিকারিকরা, যা নিয়ে শোরগোল জেলা জুড়ে।
বোলপুর, বীরভূম: একসময় মাংস কেটে চলত সংসার। কিন্তু রাজনৈতিক ছত্রছায়ায় এসে রাতারাতি বদলে যায় ভাগ্যের চাকা। মাংস বিক্রেতা থেকে কোটিপতি ব্যবসায়ী হয়ে ওঠা বোলপুরের সেই নাসির শেখের বাড়িতে এবার হানা দিলেন রাজ্য সরকারের পণ্য ও পরিষেবা কর দফতরের উচ্চপদস্থ আধিকারিকরা। আজ বুধবার বীরভূমের বোলপুর শহরের গুরুপল্লী এলাকায় থাকা অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ এই ব্যবসায়ীর রাজকীয় বাসভবনে হানা দেন তাঁরা।
স্থানীয় সূত্র ও রাজনৈতিক মহলের অভিযোগ, বিগত তৃণমূল জমানায় কেতুগ্রাম, বোলপুর-সহ বীরভূমের বিভিন্ন এলাকায় অবৈধ টোল প্লাজা চালিয়েই নাসিরের এই উল্কা সদৃশ উত্থান। রাজনৈতিক মহলের একাংশের দাবি, তৎকালীন প্রভাবশালী নেতাদের আশীর্ভাদ ধন্য হওয়ার সুবাদেই বীরভূমের বুকে একচ্ছত্র সাম্রাজ্য গড়ে তুলেছিলেন নাসির। আর সেই টোল আদায়ের একটা বড় অংশ পৌঁছে যেত তৎকালীন শাসক শিবিরের প্রভাবশালী নেতাদের ঘরেও। যার বিনিময়ে নাসিরের সম্পত্তি ও প্রতিপত্তি বেড়ে চলেছিল রকেটের গতিতে।
Birbhum,West Bengal
