Last Updated:
BJP Agnimitra Paul Wins: ১৫ রাউন্ড শেষে ৪০,৮৩৯ ভোটে জয়ী আসানসোল দক্ষিণের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল। বিজেপি নেত্রীর মোট প্রাপ্ত ভোট ১ লক্ষ ১৯ হাজার ৫৮২। তৃণমূল প্রার্থী তাপস বন্দ্যোপাধ্যায়ের প্রাপ্ত ভোট ৭৮ হাজার ৭৪৩।
আসানসোলঃ আসানসোলে গেরুয়া ঝড়! ১৫ রাউন্ড শেষে ৪০,৮৩৯ ভোটে জয়ী আসানসোল দক্ষিণের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল। বিজেপি নেত্রীর মোট প্রাপ্ত ভোট ১ লক্ষ ১৯ হাজার ৫৮২। তৃণমূল প্রার্থী তাপস বন্দ্যোপাধ্যায়ের প্রাপ্ত ভোট ৭৮ হাজার ৭৪৩। সিপিআইএমের শিল্পী চক্রবর্তী পেয়েছেন ১০,৩৯০ ভোট। জয়ের শংসাপত্র ইতিমধ্যেই হাতে পেয়ে গিয়েছেন বিজেপি নেত্রী। কর্মী-সমর্থকরা গেরুয়া আবিরে রাঙিয়েছেন নিজেদের। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে নেত্রী বলেন, “বাংলার মানুষ ডিজে বাজিয়ে দিয়েছেন। জনতার উপরে কেউ নেই। বিনয়ী হতে শিখুন। আজ মানুষ জবাব দিয়ে দিয়েছে।”
২০২১ সালের বিধানসভায় লড়াই ছিল অগ্নিমিত্রা পাল বনাম তৃণমূলের সায়নী ঘোষের। শেষ হাসি অবশ্য হাসেন বিজেপি প্রার্থীই। সেবারে পর পর দু’বারের জেতা আসন খুঁইয়েছিল তৃণমূল। এবারে এই আসন ধরে রাখাই চ্যালেঞ্জ ছিল বিজেপির কাছে। সেই চ্যালেঞ্জে সফল বিজেপি। ১০ রাউন্ড গণনার শেষে বিজেপি ৩০ হাজারেরও বেশি ভোটে এগিয়ে।
আসানসোল দক্ষিণ তৈরির পর থেকে এখনও পর্যন্ত তিনবার বিধানসভা নির্বাচন হয়েছে। প্রথম দুটিতে দাপট দেখিয়েছিল তৃণমূল। ২০১১ এবং ২০১৬- দুবারই জয়ী হন তাপস বন্দ্যোপাধ্যায়। ২০১১ সালে তিনি সিপিএমের অলোক কুমার মুখোপাধ্যায়কে ২৮,৫৪১ ভোটে পরাজিত করেন। ২০১৬ সালে তিনি ফের জয়ী হন সিপিএমের হেমন্ত প্রভাকরকে ১৪,২৮৩ ভোটে হারিয়ে। জয়ের ব্যবধান কমেছিল। ২০২১ সালে তৃণমূল সেই তাপস বন্দ্যোপাধ্যায়কে রানিগঞ্জ কেন্দ্রে পাঠায়, তাঁর জায়গায় লড়েন তারকা নেত্রী সায়নী ঘোষ। তাপস বন্দ্যোপাধ্যায়কে রানিগঞ্জে জেতেন, কিন্তু সায়নী হেরে যান অগ্নিমিত্রার কাছে ৪,৪৮৭ ভোটে।
Asansol,Barddhaman,West Bengal
BJP Agnimitra Paul Wins: অগ্নিমিত্রার বিরাট জয়…! আসানসোল দক্ষিণে ধুয়েমুছে দিলেন তৃণমূলকে, এবার মন্ত্রিসভায় গুরুদায়িত্বে?
