কলকাতা : হওয়া ঘুরে গেল। এই মুহূর্তে তৃণমূলকে পেছনে ফেলে প্রচুর আসনে এগিয়ে গেছে বিজেপি। ইতিমধ্যেই জেলায় জেলায় শুরু হয়েছে বিজয় উৎসব পালন। আবির মেখে, বিজেপির পতাকা হাতে নিয়ে রাস্তায় নেমে চলছে বিজয় উৎসব পালন। কোথাও কোথাও আবার হাতে ‘মুড়ি’ নিয়ে চলছে সেলিব্রেশন। বাজনা বাজিয়ে, বাজি ফাটিয়ে রাস্তায় নেমে বাইক র্যালি করছেন সমর্থকরা। কিন্তু তৃণমূলের এই ভরাডুবির মাঝে জয় ছিনিয়ে নিলেন TMC প্রার্থী নজরুল ইসলাম।
এই মুহূর্তের বিপুল ভোটে এগিয়ে আছে বিজেপি। বিজেপি ১৯২ ও তৃণমূল ৯০। কোচবিহার, আলিপুরদুয়ার, কালিংপং, পানিহাটি সহ বহু জায়গায় জয়ের মুখোমুখি বিজেপি। রাজ্য জুড়ে চলছে সেলিব্রেশন। এর মাঝে তৃণমূলের এই কেন্দ্রে জয় সাড়া ফেলেছে রাজ্য রাজনীতিতে। মোথাবাড়িতে বড় ব্যবধানে বিজেপিকে হারিয়ে জয় ছিনিয়ে নিলো তৃণমূল। TMC প্রার্থী নজরুল ইসলাম হারালেন বিজেপি প্রার্থী নিবারণ ঘোষকে। ১৬ রাউন্ডের শেষে ১০১৮৭ ভোটে এগিয়ে গেলেন তৃণমূলের নজরুল। বাকি আর এক রাউন্ড।
আরও পড়ুন – হাতে ‘মুড়ি’ ! আবির মেখে জেলায় জেলায় বিজয় উত্সবে মেতে বিজেপির কর্মীসমর্থকরা