Last Updated:
BJP Suvendu Adhikari: কাঁথির শান্তিকুঞ্জের বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, আমি কোনও কিছু বলব না। রাজ্যের মুখ্যমন্ত্রী কে হবে এই প্রশ্নের উত্তর আমি দেব না।
কাঁথি, সৈকত শী: কাঁথির শান্তিকুঞ্জের বাড়ি থেকে মঙ্গলবার কলকাতার রাজ্য পার্টি অফিসের উদ্দেশে ইতিমধ্যেই রওনা দিয়েছেন শুভেন্দু অধিকারী। তবে দিল্লি যাওয়ার প্রসঙ্গে অবশ্য মুখ খুলতে চাননি। রাজ্য পার্টি অফিসে গিয়ে কর্মীদের সঙ্গে দেখা করবেন বলেই জানিয়েছেন। বাড়ি থেকে বেরোনোর সময় প্রতিবেশী ও স্থানীয়দের প্রণাম জানিয়ে শুভেচ্ছা বিনিময় করেন।
প্রসঙ্গত, এবার বিধানসভা নির্বাচনে রাজ্য বিজেপি প্রধান মুখের অন্যতম মুখ ছিলেন শুভেন্দু অধিকারী। তিনি নন্দীগ্রামের পাশাপাশি ভবানীপুরে বিধানসভার প্রার্থী হয়েছিলেন। ২০২১ সালে নন্দীগ্রামের পর, ফের ২০২৬ বিধানসভা নির্বাচনে ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারলেন। ৪ মে রাতেই ভবানীপুরের জয়ের সার্টিফিকেট নিয়ে হলদিয়ায় রওনা দেন শুভেন্দু অধিকারী। রাতেই নন্দীগ্রাম বিধানসভার জয়ের সার্টিফিকেটও পান। এরপর আজ ৫ মে ফের রওনা দিলেন কলকাতার উদ্দেশ্যে।
কাঁথির শান্তিকুঞ্জের বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে শুভেন্দু বলেন, “আমি এখন কোনও কিছু বলব না।” রাজ্যের মুখ্যমন্ত্রী কে হবেন? প্রশ্নের উত্তরে শুভেন্দু বলেন, “রাজ্যের মুখ্যমন্ত্রী কে হবেন, এই প্রশ্নের উত্তরও আমি দেব না।” এরপরই গাড়িতে ওঠার সময় প্রতিবেশীদের সঙ্গে কুশল শুভেচ্ছা বিনিময় করে তিনি কলকাতার উদ্দেশ্যে বেরিয়ে যান।
Kolkata,West Bengal
BJP Suvendu Adhikari: কে হবেন রাজ্যে বিজেপির প্রথম মুখ্যমন্ত্রী? কাঁথির শান্তিকুঞ্জে দাঁড়িয়েই যা বলে দিলেন শুভেন্দু…