Last Updated:
Bus Accident: দ্রুত গতিতে ওভারটেকিং। চালকের দায়িত্বজ্ঞানহীন মনোভাবের মাশুল! বর্ধমান-আরামবাগ রাজ্য সড়কে মর্মান্তিক পথ দুর্ঘটনা। আরামবাগগামী একটি যাত্রীবাহী বাস হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। প্রথমে রাস্তার ধারের একটি বিশাল বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা মারে। তারপর পাশের নয়নজুলিতে উল্টে যায়। অন্তত ৬ থেকে ৭ জন যাত্রী আহত হয়েছেন।
পূর্ব বর্ধমান, বনোয়ারীলাল চৌধুরী: পূর্ব বর্ধমান জেলার মাধবডিহি থানার নন্দনপুর এলাকায় বর্ধমান–আরামবাগ রোডে পথ দুর্ঘটনায় আহত হলেন অন্তত ৬ থেকে ৭ জন যাত্রী। বৃহস্পতিবার নন্দনপুরের বঙ্গভূমি রাইস মিলের সামনে আরামবাগমুখী একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে একটি বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা মেরে রাস্তার পাশের নয়নজুলিতে উল্টে পড়ে। শেখ নজরুল ইসলাম নামের এক স্থানীয় বাসিন্দা বলেন, “ওভারটেক করতে গিয়ে হয়েছে বিষয়টা। ডানদিকে কেটে গিয়েছে বাস। একটা ইলেকট্রিক পোল ছিল, পোলটাতে মেরে একেবারে গর্তে নেমে গিয়েছে।”