ট্রাম্পের প্রতিক্রিয়া কী?
হ্যালোউইন পার্টিতে এই বিতর্ক নিয়ে মুখ খোলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গোটা বিষয়টিকে ‘অত্যন্ত জটিল’ বলে উল্লেখ করেন তিনি। পাশাপাশি, মার্কিন প্রেসিডেন্টের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা পরিষদের সদস্য জেনসেন হুয়াংয়ের সব কিছু ঠিকঠাক রয়েছে বলেই আশা প্রকাশ করেন ট্রাম্প। এর আগে হুয়াংকে ‘বুদ্ধিমান’ এবং ‘অসাধারণ’ বলে প্রশংসা করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট। এমনকী, বিদেশ সফরে গেলেও হুয়াংকে সঙ্গে রাখার আগ্রহ প্রকাশ করেছিলেন তিনি। ৩১ অক্টোবর সাংবাদিকদের ট্রাম্প বলেন, “জেনসেন হুয়াংকে আমি সব সময়ই অত্যন্ত স্বচ্ছ ভাবমূর্তির মানুষ বলে মনে করেছি।” পাশাপাশি, বিষয়টি তাঁর প্রশাসন ‘খুব কাছ থেকে’ খতিয়ে দেখবে বলেও জানান তিনি।
