Last Updated:
CJP’s Abhijeet Dipke: ককরোচ জনতা পার্টির (CJP) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপক ঘোষণা করেছেন, ঝাড়খণ্ডে আন্দোলনরত চাকরিপ্রার্থীদের সমর্থনে তাঁদের সংগঠন রাঁচিতে যাবে। একই সঙ্গে তিনি জানান, আপাতত রাজনৈতিক দল নয়, বিভিন্ন প্রতিষ্ঠানের জবাবদিহি নিশ্চিত করতে ‘প্রেশার গ্রুপ’ হিসেবেই কাজ করবে CJP।
কলকাতা: পাসপোর্ট তৈরি এবং বিদেশ ভ্রমণ এক জিনিস নয়। পাসপোর্ট একটি নাগরিক নথি। অমিত কুমার আগরওয়াল নামে এক ব্যক্তির করা পাসপোর্ট সংক্রান্ত একটি মামলায় জানাল কলকাতা হাইকোর্ট৷
বিচারপতি কৃষ্ণ রাওয়ের মন্তব্য, “অন্যান্য নথির মতো পাসপোর্টও একটি নাগরিক নথি। যে কেউ সেই নথি তৈরি করতে পারেন। নথি তৈরি করছেন মানেই বিদেশ যাবেন এমনটা ধরে নেওয়া ঠিক নয়। পাসপোর্ট রাখা এবং বিদেশ ভ্রমণ করা এক জিনিস নয়।” এরপরেই আদালত পাসপোর্ট কর্তৃপক্ষের সিদ্ধান্ত বাতিল করে দেয়।
সূত্রের খবর, অমিত কুমার আগরওয়ালের বিরুদ্ধে প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্ট-এর অধীনে দু’টি মামলা রাঁচির বিশেষ আদালতে বিচারাধীন। এই অবস্থায় তাঁর পাসপোর্টের মেয়াদ গত ২৮ জানুয়ারি শেষ হয়ে যায়। তাই তিনি পাসপোর্ট নবীকরণের অনুমতি চেয়ে বিশেষ আদালতের দ্বারস্থ হন।
রাঁচির বিশেষ আদালত আবেদনকারীর পাসপোর্ট নবীকরণের অনুমতি দেয়। তবে শর্ত হিসাবে জানায়, অমিতকে ১০ লক্ষ টাকার ইনডেমনিটি বন্ড এবং সমমূল্যের সম্পত্তির নথি জমা দিতে হবে। পাসপোর্টের অপব্যবহার করা যাবে না। তিনি আদালতের অনুমতি ছাড়া বিদেশে যেতে পারবেন না। পাসপোর্ট নবীকরণের পাঁচ দিনের মধ্যে আবার আদালতে জমা দিতে হবে।
পাসপোর্ট কর্তৃপক্ষ মামলাকারীকে এক বছরের জন্য দিতে রাজি হয়। তাঁরা জানান, আদালত যদি মেয়াদ নির্দিষ্ট করে না দেয়, তাহলে মাত্র এক বছরের জন্য পাসপোর্ট নবীকরণ করা যাবে। তাই তাঁকে ১০ বছরের পরিবর্তে এক বছরের পাসপোর্ট দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। ওই সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে মামলা করেন অমিত। সেই মামলাতেই বুধবার এই রায় দিল হাইকোর্ট৷
Kolkata,West Bengal
Aug 05, 2026 10:17 PM IST
