Last Updated:
Cockroach Janta Party: ব্যঙ্গাত্মক মিম ও সরকারবিরোধী কনটেন্ট ঘিরে জনপ্রিয় হওয়া Cockroach Janta Party এবার দেশের নিরাপত্তা সংস্থার নজরে। আইবি-র “জাতীয় নিরাপত্তা” সংক্রান্ত উদ্বেগের ভিত্তিতে কেন্দ্র X-কে ভারতে সিজেপি-র হ্যান্ডেল আটকে দেওয়ার নির্দেশ দিয়েছে।
নয়াদিল্লি: বেকারত্ব, সরকারবিরোধী ব্যঙ্গ এবং মিম সংস্কৃতিকে কেন্দ্র করে শুরু হওয়া ‘Cockroach Janta Party’ বা সিজেপি-র অনলাইন কার্যকলাপ এবার নজরে এসেছে দেশের নিরাপত্তা সংস্থাগুলির। কেন্দ্রীয় গোয়েন্দা মহলের একাংশের আশঙ্কা, শুধুমাত্র ব্যঙ্গাত্মক মিম বা অনলাইন ট্রেন্ডের গণ্ডি ছাড়িয়ে এই প্ল্যাটফর্ম ভবিষ্যতে গণআন্দোলন, বিদেশি প্রভাব বা সমন্বিত অস্থিরতার মাধ্যম হয়ে উঠতে পারে।
সম্প্রতি, পরিস্থিতি আরও তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে, যখন কেন্দ্র সরকার X-কে ভারতে সিজেপি-র হ্যান্ডেল আটকে দেওয়ার নির্দেশ দেয়। সূত্রের খবর, Intelligence Bureau বা আইবি-র পক্ষ থেকে “জাতীয় নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগ”-এর কথা উল্লেখ করে রিপোর্ট পাঠানো হয়েছিল। সেই রিপোর্টের ভিত্তিতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।
তবে, নিরাপত্তা সংস্থাগুলির মতে, এই ধরনের ডিজিটাল নেটওয়ার্ক ভবিষ্যতে সংগঠিত বিক্ষোভ বা বিভ্রান্তিমূলক প্রচারের ক্ষেত্র তৈরি করতে পারে। যদিও সিজেপি-র পক্ষ থেকে এখনও পর্যন্ত এই বিষয়ে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
CNN-News18–এর হাতে আসা তথ্য এবং নিরাপত্তা আধিকারিকদের পর্যালোচনা করা বিভিন্ন রিপোর্ট অনুযায়ী, বর্তমানে ‘Cockroach Janta Party’ ব্যানারে সক্রিয় অন্যতম প্রভাবশালী গোষ্ঠীটি গত কয়েক বছরে একাধিকবার নিজেদের পরিচয় ও নাম পরিবর্তন করেছে। চলতি বছরের ২১ মে তারা বর্তমান ‘Cockroach Janta Party’ নাম ও ব্র্যান্ডিং গ্রহণ করে বলে জানা গিয়েছে।
Kolkata,West Bengal
