Last Updated:
Cooch Behar News: জানা গিয়েছে, এই দুর্ঘটনার জেরে প্রায় ১০ মিটার রাস্তা সম্পূর্ণভাবে ভেঙে গিয়েছে। ঘটনার খবর পেয়ে এলাকায় হাজির হয় পুলিশ। ওই ডাম্পারটিকে আটক করা হয়েছে।
শীতলকুচি, কোচবিহারঃ গ্রামীণ সড়কে ভারী ডাম্পারের দৌরাত্ম্য। রাস্তা ফেটে উল্টে গেল মালবোঝাই গাড়ি। কোচবিহারের শীতলকুচিতে এই ঘটনাটি ঘটেছে। এর জেরে জোর চাঞ্চল্য ছড়ায় এলাকায়।
জানা যাচ্ছে, মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশ সত্ত্বেও গ্রামীণ সড়কে ভারী ডাম্পার চলাচল বন্ধ হচ্ছে না। এবার এর জেরেই রাস্তা ফেটে উল্টে যায় মালবোঝাই গাড়ি। সেই সঙ্গেই সম্পূর্ণভাবে ভেঙে গিয়েছে প্রায় ১০ মিটার রাস্তা। শীতলকুচির লালবাজার গ্রামীণ সড়কে হরিণকুচি বাজার সংলগ্ন এলাকায় ঘটনাটি ঘটেছে।
এলাকাবাসীর অভিযোগ, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার গ্রামীণ সড়কে ভারী গাড়ি চলাচল বন্ধ করার নির্দেশ দিয়েছেন। কিন্তু স্থানীয় পুলিশ ও প্রশাসনের নিষ্ক্রিয়তায় রাতের অন্ধকারে বালি, পাথরবোঝাই ডাম্পার চলাচল করছে। অতীতেও বেশ কয়েকবার এই ধরনের ঘটনা সামনে এসেছে।
এই বিষয়ে লালবাজারের এক বাসিন্দা বলেন, এই বিষয়ে প্রশাসনকে জানিয়েও লাভ হয়নি। ফলে একদিকে যেমন রাস্তা ভাঙছে, তেননই দুর্ঘটনাও ঘটছে।
অন্যদিকে এদিনের ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে শীতলকুচি থানার পুলিশ। ইতিমধ্যেই ওই ডাম্পারটিকে আটক করা হয়েছে এবং সম্পূর্ণ ঘটনার তদন্ত শুরু হয়েছে।
Koch Bihar (Cooch Behar),Koch Bihar,West Bengal
Cooch Behar News: গ্রামীণ সড়কে ভারী ডাম্পার ঢোকার জের! রাস্তা ফেটে উল্টে গেল মালবোঝাই গাড়ি, শীতলকুচিতে ভয়াবহ দুর্ঘটনা
