Last Updated:
CPIM: বিধানসভায় তাঁর জায়গায় সিপিএম, প্রার্থী করেছিল মুস্তাফিজুরকে। কিন্তু তৃণমূলের জাফিকুল ইসলামের কাছে প্রায় ৪৭ হাজার ভোটে পরাজিত হন তিনি। পাঁচ বছরের মধ্যেই সেই ডোমকল পুনরুদ্ধার করলেন মুস্তাফিজুর। ‘শূন্য’র গেরো কাটিয়ে নতুন আশা দেখালেন বামেদের।
মুর্শিদাবাদ, কৌশিক অধিকারী: অবশেষে ‘শূন্য’র গেরো কাটল। কিন্তু নেপথ্যে কোনও বড় নেতা বা নেত্রী নন। বিধানসভা নির্বাচনে সিপিএমের হয়ে একমাত্র আসনে জিতলেন মুস্তাফিজুর রহমান ওরফে রানা। জিতলেন ডোমকলের প্রিয় শিক্ষক। পুনরুদ্ধার করলেন বামেদের আঁতুড়ঘর। তৃণমূল প্রার্থী তথা ডেবরার বিদায়ী বিধায়ক হুমায়ুন কবীরকে ১৬ হাজারেরও বেশি ভোটে পরাজিত করেন।
ডোমকল বামেদের ঘাঁটি ছিল। বামেদের নেতা ছিলেন আনিসুর রহমান। ২০১৬ সালে রাজ্য জুড়ে যখন সবুজ ঝড়ের দাপট, সেই সময়ও তিনি জিতে যান। তারপর শারীরিক অসুস্থতার কারণে আর ভোটে দাঁড়াতে পারেননি। গত বিধানসভায় তাঁর জায়গায় সিপিএম, প্রার্থী করেছিল মুস্তাফিজুরকে। কিন্তু তৃণমূলের জাফিকুল ইসলামের কাছে প্রায় ৪৭ হাজার ভোটে পরাজিত হন তিনি। পাঁচ বছরের মধ্যেই সেই ডোমকল পুনরুদ্ধার করলেন মুস্তাফিজুর। ‘শূন্য’র গেরো কাটিয়ে নতুন আশা দেখালেন বামেদের।
ডোমকলে তৃণমূলের গোষ্ঠীকোন্দল ছিল অনেকটাই। তৃণমূলের বিক্ষুব্ধ গোষ্ঠীর ভোটও এবারে পেয়েছেন মুস্তাফিজুর। স্থানীয় স্তরে প্রবল গোষ্ঠীদ্বন্দ্বের কারণে জাফিকুলের বদলে প্রাক্তন আইপিএস হুমায়ুনকে ডেবরা থেকে এনে প্রার্থী করে তৃণমূল। তা নিয়ে দলের একাংশ ক্ষুব্ধ ছিলেন। পাশাপাশি দলীয় প্রার্থী শাহনাজ বেগমকে বহিরাগত আখ্যা দিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন কংগ্রেসের একাংশও। হাত শিবিরের বিক্ষুব্ধ গোষ্ঠীর ভোটও মুস্তাফিজুর পেয়েছেন, এমনই বিশ্লেষণ ওয়াকিবহাল মহলের।
Murshidabad,West Bengal
CPIM: পুনরুদ্ধার হল বামেদের ‘আঁতুড়ঘর’! কোন অঙ্কে ডোমকলের ‘দিল’ জিতলেন ‘শিক্ষক’ রানা! মুস্তাফিজুরের জয়ের রুপরেখা