Last Updated:
নদীর ধার থেকে মহিলাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় পুলিশ। সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা পরীক্ষা করে মহিলাকে মৃত বলে ঘোষণা করেন।
রঞ্জিত সরকার, নদিয়া: নদিয়ার নবদ্বীপ গৌরাঙ্গ সেতু সংলগ্ন ভাগীরথী নদী থেকে উদ্ধার হল অজ্ঞাত পরিচয় মহিলার দেহ। ঘটনার কারণ জানতে তড়িঘড়ি দেহ ময়নাতদন্তে পাঠাল পুলিশ।
স্থানীয় সূত্রে খবর, রবিবার দুপুরে নদিয়ার নবদ্বীপের ভাগীরথী নদী থেকে উদ্ধার হয় আনুমানিক বছর ৪৫-এর এক অজ্ঞাত পরিচয় মহিলার মৃতদেহ। দেহটি ময়নাতদন্তের জন্য শক্তিনগর জেলা হাসপাতাল মর্গে পাঠায় নবদ্বীপ থানার পুলিশ। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, শনিবার সন্ধ্যায় নবদ্বীপ বড়াল ঘাট ফেরিঘাট থেকে নৌকায় মায়াপুর যাওয়ার পথে ঘাটের কাছে ভাগীরথী নদীতে ঝাঁপ দেন তিনি। পরে ঘটনার বিষয়ে স্থানীয় পুলিশকে সবিস্তারে জানায় ফেরিঘাট কর্তৃপক্ষ। খবর পেয়ে ওই মহিলার খোঁজে তল্লাশি অভিযান শুরু করে পুলিশ। তল্লাশি অভিযান চলাকালীন ওই রাতেই নবদ্বীপ গৌরাঙ্গ সেতু সংলগ্ন ভাগীরথী নদীর পূর্বপাড় থেকে মহিলাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় নবদ্বীপ থানার পুলিশ। সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা পরীক্ষা করে মহিলাকে মৃত বলে ঘোষণা করেন। এখনও পর্যন্ত মৃত মহিলার নাম ও পরিচয় জানা যায়নি। পুলিশ সূত্রে বিভিন্ন থানার মাধ্যমে তাঁর পরিচয় জানার চেষ্টা চলছে।
প্রসঙ্গত উল্লেখ্য, দিন দুয়েক আগে হাওড়া ব্রিজ সংলগ্ন সবজি বাজারে খুন হন এক যুবক। সেই সময়ও মৃতের পরিচয় খোঁজার চেষ্টা চালাচ্ছিল পুলিশ। বৃহস্পতিবার রাতে সবজি বাজারের মধ্যেই রক্তাক্ত অবস্থায় পরে থাকতে দেখা যায় ওই যুবককে। শরীরে একধিক ধারাল অস্ত্রের কোপের আঘাত দেখা যায়। বাজার ভর্তি একাধিক কর্মী থাকলেও যুবকের পরিচয় জানাতে পারেনি পুলিশকে। ঘটনার তদন্তে নামে গোলাবাড়ির থানার পুলিশ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় হাওড়া সিটি পুলিশ এসিপি নর্থ ও ডিসিপি নর্থ। তদন্ত চলছে।
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
