Last Updated:
Death News: ফের দুঃসংবাদ বিনোদন জগতে৷’মহারাষ্ট্রাচি হাসিয়াযাত্রা’শো-এর লেখক বিজয় কুমার রাখ দুর্ঘটনায় মারা গেছেন। তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে৷
‘মহারাষ্ট্রাচি হাসিয়াযাত্রা’ শো-টি, যা বহু বছর ধরে পুরো মহারাষ্ট্রকে হাসিয়েছে, সেই নেপথ্যের লেখক আর নেই৷ যার লেখাতেই মন ভাল হয়ে যেত হাজারও ভক্তদের তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন৷ ‘মহারাষ্ট্রাচি হাসিয়াযাত্রা’ শো এর পুরো টিম,ভক্ত এবং সমগ্র বিনোদন জগতে তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে।
‘মহারাষ্ট্রচি হাসিয়াযাত্রা’ শো-টির লেখক বিজয় কুমার রাখ একটি দুর্ঘটনায় মারা গেছেন। তাঁর আকস্মিক মৃত্যুতে বিরাট চাঞ্চলের সৃষ্টি হয়েছে। ‘মহারাষ্ট্রাচি হাস্য যাত্রা’-র সৃজনশীল প্রক্রিয়ায় লেখকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অভিনেতাদের জন্য চরিত্র, পরিস্থিতি, সংলাপ এবং হাস্যরসাত্মক ধারণা তৈরি করতে লেখকরা প্রচুর পরিশ্রম করেন। বিজয় কুমার রাখ এই সৃজনশীল দলেরই একজন ছিলেন। তাঁর লেখায় গ্রামীণ জীবনের নানা সূক্ষ্মতা এবং এক অনন্য রসবোধ ফুটে উঠত।
