দীপিকা কক্করের ননদ সাবা ইব্রাহিম, যিনি নিজেও সোশ্যাল মিডিয়ার একজন জনপ্রিয় ইউটিউবার, তাঁর বাবার আকস্মিক শারীরিক অবস্থার অবনতিতে গভীরভাবে দুঃখিত ও মর্মাহত। পরিবারটি যখন ভাবতে শুরু করেছিল যে তাদের বাবা ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন, ঠিক তখনই তাঁর ব্রেন স্ট্রোক হয়, যা পুরো পরিবারকে বিধ্বস্ত করে দেয়। সাবা ইব্রাহিমের জন্য এটি ছিল মানসিকভাবে অত্যন্ত ক্লান্তিকর এবং বেদনাদায়ক একটি সময়। ইব্রাহিম পরিবারের এই সঙ্কটেক খবর সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গেই তাদের লক্ষ লক্ষ ভক্ত পুরো পরিবারটির জন্য গভীরভাবে দুঃখিত ও উদ্বিগ্ন হয়ে পড়েন।
