এখনও আপনার কাছে ২,০০০ টাকার নোট রয়ে গিয়েছে ? তাহলে উদ্বিগ্ন হওয়ার কোনও কারণ নেই। আপনার কাছে যদি এখনও ২,০০০ টাকার নোট থেকে থাকে, তাহলে আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই। অনেকেই মনে করছেন এই নোট আর ব্যবহার করা যাবে না, কিন্তু বাস্তবে RBI এখনও ২,০০০ টাকার নোটকে বৈধ মুদ্রা (Legal Tender) হিসেবে স্বীকৃতি দিয়েছে। তবে সাধারণ ব্যাঙ্কে এই নোট জমা বা বদলের পরিষেবা বন্ধ হয়ে গেলেও, RBI-এর ১৯টি ইস্যু অফিসে এখনও নোট জমা বা বদল করা যায়। তাই অযথা গুজবে কান না দিয়ে জেনে নিন আপনার হাতে থাকা ২,০০০ টাকার নোট নিয়ে এখন কী কী করা যাবে, কোথায় জমা দেবেন এবং কোন নিয়মগুলি এখনও কার্যকর রয়েছে।
