প্রশ্ন নতুন সিরিয়াল দুলারী আসছে, যাতে তুমি প্রধান চরিত্র দুলারী হয়েছ৷ একটু টেনশন হচ্ছে?
উত্তর টেনশন প্রথম দিকে হচ্ছিল, যেহেতু এখন অনেকদিনই হয়ে গেছে, এখন আর টেনশন হচ্ছে না এবং আমাকে সবাই খুব সাহায্য করছে৷ মোটিভেশন আছে ফ্লোর এর মধ্যে।
প্রশ্ন তুমি তো সৌমিত্র চট্টোপাধ্যায়ের সঙ্গে কাজ করেছি। সেই অভিজ্ঞতাটা একটু শুনতে চাই
উত্তর আমি তখন অনেকই ছোট ছিলাম৷
প্রশ্ন তুমি এখনও তো ছোট…সবে ক্লাস ১২ পাশ করেছ তো…
উত্তর এতটা ছোট ছিলাম যে আমার খুব ভাল করে মনে নেই। কিন্তু একটা ছবি আছে এখনও৷ ওনার সঙ্গে যে আমি মানে স্ক্রিন শেয়ার করতে পেরেছি এবং সেম স্টেজে দাঁড়াতে পেরেছি এটাই আমার কাছে একটা বড় ব্যাপার৷
প্রশ্ন সিরিয়ালের জগতটা কেমন লাগছে?
উত্তর সিরিয়েল জগত তো ভালই লাগছে। প্ররিশ্রম হলেও খুবই ভাল লাগছে এবং নতুন কাজ শুরু হচ্ছে। দেখা যাক কী হয়, লোকে কেমন ভালবাসা দেয়… এটাই আশা করছি যে খুব খুব খুব ভালবাসা পাই সকলের থেকে৷ মানে যতটা পরিশ্রম করছি, সেটা যেন সফল হয়৷
প্রশ্ন কতক্ষণ কাজ করতে হচ্ছে?
উত্তর আমাদের তো ১৪ ঘণ্টা কাজ করতে হয়৷ এবং এখন তো পুরোই আউটডোর শ্যুট হচ্ছে। পুরুলিয়ায় শ্যুটিং হয়েছে৷ তবে পরিশ্রমটা সয়ে গেছে৷
প্রশ্ন শ্যুটিং এর পর আর কিছু সময় পাও?
উত্তর না ইদানিং তো পাচ্ছি না। এখন তো প্রচন্ড চাপ চলছে। সকাল ছটায় বেরিয়ে যাচ্ছি আর বাড়ি ফিরছি অনেক রাতে। বাড়ি যখন ফিরছি তখন জাস্ট ঘুমিয়ে পড়ছি৷
প্রশ্ন একটা জিনিস দেখা যায় যে যারা সিরিয়েল করে, জনপ্রিয় হয়, তাঁরা সিরিয়েলের জগতেই থেকে যান, প্রতিদিন সকলের কাছে পৌঁছে যাওয়ার একটা প্রলোভনও থাকে, তোমার এই নিয়ে কোনও ভাবনা রয়েছে? তুমিও কী শুধুমাত্র সিরিয়ালই করতে চাও, নাকি সিনেমায় কাজ করতে চাও?
উত্তর সিরিয়েল করলে যেহেতু সময়টাতে অনেকটা বেশি লাগে, মানে প্রত্যেকদিন আমরা আসি, ১৪ ঘণ্টার জন্য কাজ করি, এটা একটা আলাদা জগৎ হয়ে যায়৷ ফলে এটার বাইরে সময় বের করে আর অন্য কাজ করাটা একটু সমস্যা হয়ে যায়। এই জন্যেই অনেকে সিরিয়ালে ঢুকে গেলে সিরিয়ালের মধ্যেই থাকতে যান।
প্রশ্ন আর তুমি, অভিনয়ের পাশাপাশি পড়াশুনা চালিয়ে যতে চাও?
উত্তর আপাতত অভিনয়টা মন দিয়ে করছি৷ আগস্ট থেকে কলেজ শুরু হবে৷ ইংলিশ অনার্স নিয়ে ভর্তি হয়ে গেছি। ভবানীপুর এডুকেশন সোসাইটিতে ভর্তি হয়েছি।
প্রশ্ন এরপরে ফিল্ম করার ইচ্ছে রয়েছে?
উত্তর অবশ্যই মানে যে কোনও চরিত্র যদি ভাল হয় আমি অবশ্যই করব। ফিল্ম হোক সিরিয়েল, যাই হোক না কেন। অভিনয়টাই পুরোদমে করতে চাই৷
নতুন সিরিয়াল নিয়ে আসছেন দেবপ্রিয়া বসু
প্রশ্ন তুমি তো চাকদা বড় হয়েছ৷ চাকদার অনেকে বলেন যে তুমি আর তোমার দিদি, দু’জনের দারুণ প্রতিভা৷ তবে তোমার দিদি দারুণ নাচ করে আর তুমি অভিনয়টা দারুণ কর৷ কোনও প্রতিযোগিতা রয়েছে তোমাদের মধ্যে?
প্রশ্ন কিন্তু তোমার দিদি দেবাদৃতা সিরিয়ালের লিগ রোল তোমার আগে করেছেন…
উত্তর হ্যাঁ। ও সেটা এখন আমি কী করতে পারব? কারণ আমাদের দু’জনের চরিত্র আলাদা৷ দু’জন আলাদাভাবে কাজ করার চেষ্টা করছি৷ আমরা দু’জনে দু’রকম চরিত্রে কাজ করার চেষ্টা করছি৷ দিদি সত্যিই নাচটা ভাল করে। যখন ও নাচে, আমি মুদ্ধ হয়ে দেখি।
প্রশ্ন দিদির সঙ্গে তুলনা হয় সেটা কিভাবে দেখ তুমি?
উত্তর তুলনা হয়, তখন একটু অবাক লাগে৷ কিন্তু এটার জন্য আমি তৈরি ছিলাম৷ জানতাম কোথাও না কোথাও তুলনা তো হবেই। যখন এমন কেউ বলে, আমাদের কানে আসে, আমি আর দিদি এটা নিয়ে মজা করি৷ কারণ এটা সিরিয়াসলি নেওয়ার তো কিছু নেই৷ ওর কাজটা ও করছে আমার কাজটা আমি করছি।
প্রশ্ন তোমার এই লড়াইটা কেমন কারণ প্রচুর অভিনেতা রয়েছে, প্রচুর নতুন মুখও রয়েছে৷ পাশাপাশি অনেক সিনিয়র অভিনেতা রয়েছেন…ফলে লড়াইটা কেমন?
উত্তর বড়দের থেকে তো অনেক কিছু শিখতে পারছি। আমার বাবা বলেন যে সবসময় নিজের ২০০% দেওয়ার চেষ্টা করবে, সামনে যেই থাকুন না কেন৷ ফলে সেটাই আমি করার চেষ্টা করি৷ প্রথমে আমার সিরিয়ালের চরিত্রটা বোঝার চেষ্টা করতে হয়েছিল৷ তারপরে অন্যরা অনেক সাহায্য করেছিল৷ আমার পরিচালক স্বর্ণেন্দু সমাদ্দারদা অনেক সাহায্য করছেন আমায়৷ এমন ভাল পরিচালকের সঙ্গে কাজ করতে পেরে খুবই ভাগ্যবান মনে হচ্ছে৷ এছাড়া সকলে তো খুবই হেল্প করছে। এইভাবেই হয়ে যাচ্ছে। আমি চেষ্টা করছি কাজটা ভাল করে করার এবং যাতে সকলের পছন্দ হয়, সেটাই করতে চাই৷

দুই বোন দেবপ্রিয়া ও দেবাদৃতা
প্রশ্ন এখন তো আবার দুলারী নিয়ে একটা প্রত্যাশার চাপ তো আছে….তারপর একটা কাজ শেষ হতে আর একটা কাজ পাওয়ার চাপ থাকবে….
উত্তর আমি তো প্রিপারেড ছিলাম কারণ আমি আমার দিদিকে দেখেছি। ও কীভাবে ১৪ ঘণ্টা কাজ করছে ও ম্যানেজ করার চেষ্টা করছে, সেটাও দেখেছি এবং আমিও সেইভাবেই এখন কাজ করার চেষ্টা করছি। খুব শান্ত শিষ্টভাবে সবকিছু হ্যান্ডেল করার চেষ্টা করছি। সব কাজটা শান্ত মনে করার চেষ্টা করছি। আর আশা করছি দিনের শেষে যাতে কাজটা ভাল করে হয় এবং পরে বাড়ির লোকের সঙ্গে ভাল একটি সময় কাটাতে পারি। ব্যাস, এখন আর কিছু অন্য দিকে মাথা দিচ্ছি না।
প্রশ্ন দুলারীতে যেমন দেখা যাচ্ছে যে দুলারী পড়াশোনা করতে চায় কিন্তু কিছু একটা কারণে ওর মা চায় না যে কলকাতা গিয়ে ও পড়াশোনা করুক৷ তোমার জীবনে এমন কিছু আছে যেটা তুমি করতে চাও ভীষণভাবে কিন্তু বাড়ির লোকের সেটায় আপত্তি রয়েছে?
উত্তর না এই দিক থেকে আমি খুব লাকি যে আমার বাবা মা, মানে বাড়ির লোক খুব সাপোর্টটিভ। এবং আমার প্রত্যেকটা ডিসিশনে আমাকে সাপোর্ট করেন৷ ফলে আমি আমার পরিবার থেকে সবসময় সবকিছুতে সাহায্যই পাই৷ তাই আমি বলব দুরারীর থেকে আমি অনেকটাই আলাদা।
প্রশ্ন তোমার ডাকনাম কি কুট্টুস?
উত্তর হ্যাঁ, বাড়ির সবাই তাই ডাকে….