East Bardhaman News: বিগত কয়েকদিনে রাজ্যের নানা প্রান্তে সরকারি হাসপাতালগুলিতে পরিদর্শন করছেন বিধায়করা। সেই একই ছবি দেখা গেল কাটোয়া মহকুমা হাসপাতালে। পরিদর্শনে গিয়ে তিনি গরমে রোগীদের সমস্যায় পড়তে দেখেন। দ্রুত পরিস্থিত উন্নত করতে পদক্ষেপ করার নির্দেশ দিয়েছেন তিনি। রোগীদের যে খাবার সরবরাহ করা হয়, তার গুনগতমান উন্নতির কথাও বলেছেন বিধায়ক।