Last Updated:
East Bardhaman News: বাড়িতে কড়া নিরাপত্তা ব্যবস্থা রেখেছিলেন মালিক। ছিল সিসিটিভিও। কিন্তু বাড়ি ফাঁকা থাকার সুযোগে সব সাফ করে দিল দুষ্কৃতীরা। বাড়ি থেকে ৫০ ভরি সোনার গয়না ও নগদ টাকা লুট করে নিয়ে গিয়েছে দুষ্কৃতীরা। এমনকী কম্পিউটারের হার্ডডিস্কও খুলে নিয়ে যাওয়া হয়েছে। ঘটনার পর চাঞ্চল্য পূর্বস্থলীতে।
কালনা, পূর্ব বর্ধমান, বনোয়ারীলাল চৌধুরী: পূর্বস্থলী ১ ব্লকের বকপুর পঞ্চায়েতের চকবামন গড়িয়া এলাকায় এক বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। বাড়িতে কেউ না থাকার সুযোগে দুষ্কৃতীরা তালা ভেঙে ভিতরে ঢুকে আলমারি ও ঘরের বিভিন্ন জিনিসপত্র তছনছ করে বলে অভিযোগ।
পরিবারের দাবি, বাড়ি থেকে প্রায় ২০ ভরি সোনার গয়না ও প্রায় ৫০ হাজার টাকা নগদ নিয়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা। পরিবারের সদস্যরা বাড়িতে ফিরে এসে ঘরের অবস্থা দেখে হতবাক হয়ে যান। চারদিকে ছড়িয়ে-ছিটিয়ে থাকা জিনিসপত্র দেখে প্রথমেই চুরির বিষয়টি তাঁদের নজরে আসে। পরে প্রতিবেশীদের খবর দেওয়া হয় এবং ঘটনার কথা জানানো হয় স্থানীয় থানায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এলাকায় এর আগেও একাধিক চুরির ঘটনা ঘটেছে। ফলে নতুন করে এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে বাসিন্দাদের মধ্যে। দ্রুত দুষ্কৃতীদের গ্রেফতার ও চুরি যাওয়া সামগ্রী উদ্ধারের দাবি তুলেছেন এলাকার মানুষ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে। এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার পাশাপাশি দুষ্কৃতীদের খোঁজে তদন্ত শুরু হয়েছে। পরিবারের পক্ষ থেকেও দোষীদের দ্রুত গ্রেফতারের দাবি জানানো হয়েছে।
Barddhaman (Bardhaman),Barddhaman,West Bengal
East Bardhaman News: চোরের বুদ্ধি দেখে মাথায় হাত, প্রমাণ লোপাট করতে গায়েব সিসিটিভির হার্ডডিস্ক! ফাঁকা বাড়ি থেকে সাফ ২০ ভরি সোনা
