গ্রামবাসীদের দাবি, বহু বছর আগে রাস্তায় শেষবার মোরাম পড়েছিল। এরপর বিভিন্ন সময়ে গ্রামের ভেতরের কিছু অলিগলি পাকা হলেও প্রধান সংযোগকারী রাস্তার আর সংস্কার হয়নি। ফলে প্রতিদিন স্কুলপড়ুয়া, কর্মজীবী মানুষ, বয়স্ক ও অসুস্থদের যাতায়াতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। বর্ষাকালে পরিস্থিতি এমন জায়গায় পৌঁছয় যে, অনেক সময় ছোট গাড়িও ওই রাস্তা দিয়ে চলাচল করতে পারে না।
