Last Updated:
Egg Price Hike: একসময় যা ছিল গরিবের ভরসা, তা-ই এখন বিলাসিতা! রাজনৈতিক মঞ্চে ডিম ছোড়ার ট্রেন্ড আর কম উৎপাদনের জেরে বাজারে এক অদ্ভুত সংকট। ব্যাপক দাম বেড়েছে ডিমের। কত জানুন
জলপাইগুড়ি, সুরজিৎ দে: ‘সানডে হো ইয়া মনডে রোজ খাও আন্ডে! কিন্তু, ডিমই কি এখন বিলাসিতা? প্রতিবাদ থেকে পাতে..সবখানেই ‘হট টপিক’! চাহিদা বাড়ায় হু হু করে ঊর্ধ্বমুখী ডিমের দাম। প্রতিবাদের চক্করে পাতেই ডিমকে জায়গা দিতে খানিক পকেটে চাপ পড়ছে আম জনতার। বর্তমানে বাজারের আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে এক সাধারণ খাদ্য ডিম। যে ডিম একসময় ছিল মধ্যবিত্তের ভরসা, সেটাই এখন যেন ধীরে ধীরে বিলাসিতার তালিকায় ঢুকে পড়ছে। কেন?
কারণ, রাজনৈতিক মঞ্চে প্রতিবাদের অস্ত্র হিসেবে ডিম ছোড়ার ঘটনাও বাড়ছে, আর সেইসঙ্গে বাড়ছে এর চাহিদা ও বাজারদর দুটোই। বর্তমানে ৩০টি ডিমের একটি পাতার দাম পৌঁছে গেছে ২১০ থেকে ২১৫ টাকায়। কয়েক সপ্তাহ আগেও যা ছিল অনেকটাই কম। শুধু ভাল মানের ডিম নয়, বিক্রেতাদের দাবি..এখন পচা ডিমেরও আলাদা চাহিদা তৈরি হয়েছে। ফলে ডিম নিয়ে এক অদ্ভুত বাজারচিত্র তৈরি হয়েছে।
Jalpaiguri,Jalpaiguri,West Bengal