Last Updated:
টিজারে ছবির আবহ, চরিত্র এবং সংঘাতের একাধিক ঝলক ধরা পড়েছে। ইতিহাস ও সাহিত্যের এই বিশেষ অধ্যায়কে বড়পর্দায় এক বৃহৎ সিনেমাটিক ক্যানভাসে তুলে ধরার ইঙ্গিত দিচ্ছে ছবির টিজার।
কলকাতা: একটি বই। যার ভয়ে কেঁপেছিল গোটা ব্রিটিশ সাম্রাজ্য। যার পাতায় পাতায় ছিল শাসকের বিরুদ্ধে প্রশ্ন, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ, আর স্বাধীনতার জন্য জেগে ওঠার ডাক। সেই উপন্যাস “পথের দাবী” প্রকাশনার শতবর্ষ উপলক্ষ্যে এবারের পুজো কাটুক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় আর সব্যসাচী মল্লিক এর সঙ্গে! সৃজিত মুখোপাধ্যায়ের পরিচালনায় নন্দী মুভিজের এই বিশেষ ছবিতে থাকছেন আবির চট্টোপাধ্যায়, টোটা রায়চৌধুরী, মিমি চক্রবর্তী-সহ একঝাঁক তারকা৷
