Last Updated:
বেশ কিছুদিন ধরে পরিবারের থেকে দূরে ছিলেন তিনি, তাঁর কোনও খোঁজ ছিল না৷ তারপর এই ঘটনা ঘটে৷ মনে করা হচ্ছে দেহ উদ্ধারের কয়েকদিন আগে তাঁর মৃত্যু হয়৷
লুধিয়ানা: পঞ্জাবি গায়ক ও লেখক বলজিৎ সিংকে বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর লুধিয়ানার সুধার পট্টি ধালিওয়াল গ্রামে তাঁর বাড়ির ভিতর থেকে মৃত অবস্থায় পাওয়া গিয়েছে। নিউজ১৮ পঞ্জাবের খবর অনুযায়ী, সিং তাঁর বাসভবনে একাই থাকতেন এবং বেশ কয়েকদিন ধরে তাঁর পরিবারের কাছে তাঁর কোনো খোঁজ ছিল না। বৃহস্পতিবার সকালে তাঁর মরদেহের খোঁজ মেলে। প্রাথমিক তদন্তে এটিকে হত্যাকাণ্ড বলে মনে করা হচ্ছে৷ যদিও পরবর্তীতে ময়নাতদন্তের রিপোর্টে স্পষ্ট হবে আসলে কী হয়েছিল।
