Last Updated:
Airplane: বিমানের জরুরি নির্গমন (ইমারজেন্সি এক্সিট) দরজা খুলে সোজা ঝাঁপ দিলেন এক ব্যক্তি৷ শারজাহ-চেন্নাই এয়ার অ্যারাবিয়া ফ্লাইটে ঘটল চাঞ্চল্যকর ঘটনা৷
চেন্নাই: শারজাহ-চেন্নাই এয়ার অ্যারাবিয়া ফ্লাইটে ঘটল চাঞ্চল্যকর ঘটনা৷ বিমানের জরুরি নির্গমন (ইমারজেন্সি এক্সিট) দরজা খুলে সোজা ঝাঁপ দিলেন এক ব্যক্তি৷ ঘটনাটি ঘটে রবিবার ভোরে চেন্নাই আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের ঠিক পরপর৷ ঘটনায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে অন্যান্য যাত্রীদের মধ্যে৷
বিমানবন্দর সূত্রে জানা গিয়েছে, ৩১ জন যাত্রী নিয়ে বিমানটি মূল রানওয়ে ছেড়ে ট্যাক্সিওয়েতে ধীরে চলছিল, কিন্তু তখনও পুরোপুরি থামেনি। ঠিক সেই সময়েই বছর ৩৪ বয়সের ওই যাত্রী হঠাৎ জরুরি দরজা খুলে বাইরে লাফ দেন। এই অপ্রত্যাশিত ঘটনায় কেবিনের ভিতরে চাঞ্চল্য তৈরি হয় এবং সঙ্গে সঙ্গে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। কিন্তু হঠাৎ এমন অদ্ভুত কাণ্ডই বা কেন ঘটালেন ওই বিমানযাত্রী?
বিমান আধিকারিক সূত্রে জানা গিয়েছে, ওই ব্যক্তি ‘অসুস্থ ছিলেন’৷ একজন সিনিয়র বিমানবন্দর আধিকারিক জানান, “হ্যাঁ, বিমানটি তখনও ধীরে চলছিল, সেই অবস্থাতেই তিনি লাফ দেন। কোনও প্রাণহানি হয়নি বা বিমানের কোনও ক্ষতিও হয়নি।” তিনি আরও জানান, ঘটনাটি মূল রানওয়েতে নয়, ট্যাক্সিওয়েতে ঘটে।
প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, ওই যাত্রী ফ্লাইট চলাকালীন অসুস্থ বোধ করছিলেন। “তিনি বমি বমি ভাবের অভিযোগ করেছিলেন এবং বিমানের মধ্যে দু’বার বমিও করেন,” এক কর্মকর্তা জানান। তার শারীরিক অবস্থাই এই আচরণের কারণ হতে পারে বলে অনুমান করা হচ্ছে।
Kolkata,West Bengal
