Last Updated:
Fowl Play:উত্তর প্রদেশের এক পোল্ট্রি খামারের মালিক তার খামারে ১৪০টি মুরগি মারা যাওয়ার পর পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন। তার অভিযোগ, গত ২৫ এপ্রিল রাতে পাশ দিয়ে যাওয়া একটি বিয়ের শোভাযাত্রার সময় ব্যবহৃত ডিজে সিস্টেমের উচ্চস্বরের গানই এর কারণ।
সুলতানপুর: উত্তরপ্রদেশের এক পোল্ট্রি খামারের মালিক তাঁর খামারে ১৪০টি মুরগি মারা যাওয়ার পর পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন। তাঁর অভিযোগ, গত ২৫ এপ্রিল রাতে পাশ দিয়ে যাওয়া একটি বিয়ের শোভাযাত্রায় ব্যবহৃত ডিজে সিস্টেমের উচ্চস্বরের গানই এর কারণ।
গ্রামের কাছেই ওই পোলট্রি ফার্মের মালিক সাবির আলির অভিযোগ, রাত সাড়ে ৯টার দিকে মিছিলটি তাঁর খামারের সামনে দিয়ে যায়। তাঁর অভিযোগ, ডিজে-র তীব্র শব্দে মুরগিগুলির মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তিনি বলেন, পাখিগুলো সেই শব্দ সহ্য করতে না পারায় ১৪০টি মুরগি মারা যায়।
পুলিশের কাছে করা অভিযোগে সাবির আলি শব্দটিকে উচ্চ ডেসিবেলের বলে বর্ণনা করেছেন এবং বলেছেন যে এতে মুরগিগুলো ভয় পেয়ে যায়, যা সরাসরি তাদের মৃত্যুর কারণ হয়।
অভিযোগে বলা হয়েছে, “শব্দটি এতটাই তীব্র ছিল যে মুরগিগুলো ভয় পেয়ে মারা যায়।” তাঁর অভিযোগের ভিত্তিতে পুলিশ মঙ্গলবার রাতে পার্সিপুরের ডিজে অপারেটর কবি যাদবের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছে। পুলিশ তদন্ত করে দেখছে যে সেই সময়ে মিউজিক সিস্টেমটি অনুমোদিত শব্দসীমার বাইরে চলছিল কি না। উচ্চ শব্দের কারণে মুরগিগুলো মারা গিয়েছিল কি না, তা নির্ধারণ করতে কর্মকর্তারা ঘটনার ক্রমও খতিয়ে দেখছেন।
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
