বিদেশে সফররত প্রধানমন্ত্রীর দেওয়া উপহারে ফুটে উঠল ভারতীয় সৃষ্টি, কৃষ্টি, সভ্যতা ও সংস্কৃতি৷ এই উপহারগুলি ভারতের সমৃদ্ধ শৈল্পিক ঐতিহ্য, আঞ্চলিক কারুশিল্প এবং ঐতিহ্যবাহী খাদ্য সংস্কৃতিকে তুলে ধরার পাশাপাশি ইতালি, সুইডেন, নরওয়ে, সংযুক্ত আরব আমিরশাহি, নেদারল্যান্ডস, ফিনল্যান্ড এবং আইসল্যান্ডের মতো দেশগুলির সঙ্গে প্রতীকী সাংস্কৃতিক সংযোগ ও সম্পর্কেও প্রতিফলিত করেছে।
