CBDC ডিজিটাল ওয়ালেটের টাকা কোথায় খরচ করা যাবে?
CBDC ডিজিটাল ওয়ালেটে জমা হওয়া অর্থ শুধুমাত্র সরকার নির্ধারিত প্রয়োজনীয় পণ্য ও পরিষেবা কেনার জন্য ব্যবহার করা যাবে।
এই অর্থ দিয়ে কেনা যাবে না—
মদ
বা তামাকজাত পণ্য
, মাদক দ্রব্য,
লটারির টিকিট,
জুয়া-সংক্রান্ত কোনও পরিষেবা ৷
ডিজিটাল ওয়ালেটটি মোবাইল অ্যাপের মাধ্যমে পরিচালিত হবে, ফলে খরচের উপর নজর রাখাও সহজ হবে।
কীভাবে আবেদন করবেন?
১ আগস্ট থেকে এই প্রকল্পের জন্য অনলাইনে আবেদন গ্রহণ শুরু হবে।
সরকার জানিয়েছে, আবেদন প্রক্রিয়া সহজ রাখা হবে, যাতে বেশি সংখ্যক যোগ্য মহিলা এই প্রকল্পের সুবিধা নিতে পারেন।
এছাড়া আবেদন সংক্রান্ত সমস্যা বা অভিযোগের নিষ্পত্তির জন্যও আলাদা অভিযোগ নিষ্পত্তি ব্যবস্থা (Grievance Redressal System) গড়ে তোলা হবে।
সরকারের দাবি, দিল্লি লক্ষ্মী যোজনা শুধু মাসিক আর্থিক সহায়তা দেওয়ার প্রকল্প নয়, এটি মহিলাদের সঞ্চয়, বিনিয়োগ এবং দীর্ঘমেয়াদে আর্থিকভাবে আরও স্বনির্ভর করে তোলার একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ।
