প্রতিদিন ২৫০ টাকা করে সুকন্যা সমৃদ্ধি যোজনায় (SSY) বিনিয়োগ করলে বছরে মোট ৯১,২৫০ টাকা জমা হবে। এই টাকা নিয়ম মেনে ১৫ বছর পর্যন্ত জমা করা হলে মোট বিনিয়োগ দাঁড়াবে ১৩,৬৮,৭৫০ টাকা। বর্তমানে ৮.২% বার্ষিক সুদের হার ধরে এবং সুদের হার পুরো সময় একই থাকলে, ২১ বছর শেষে এই বিনিয়োগের পরিমাণ প্রায় ৪০.৪ লাখ টাকা হতে পারে। অর্থাৎ, প্রতিদিন ২৫০ টাকা করে সঞ্চয় করে দীর্ঘমেয়াদে প্রায় ৪০ লাখ টাকার ফান্ড তৈরি করা সম্ভব। তবে মনে রাখতে হবে, SSY-এর সুদের হার সরকার প্রতি ত্রৈমাসিকে পর্যালোচনা করে, তাই ভবিষ্যতে সুদের হার পরিবর্তিত হলে ম্যাচিউরিটির সময় পাওয়া টাকার পরিমাণও কমবেশি হতে পারে।