এদিকে, মুম্বই আদালত থেকে সুনিতার একটি ভিডিও অনেকের ভ্রু কুঁচকে দিয়েছে। তবে, তাদের বিচ্ছেদের খবরটি গোবিন্দর ম্যানেজার নাকচ করে দিয়েছেন। এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে গোবিন্দর ম্যানেজার শশী সিনহা নিশ্চিত করেছেন যে, সুনিতা অভিনেতার বিরুদ্ধে করা তার বিবাহবিচ্ছেদের মামলাটি প্রত্যাহার করে নিয়েছেন। তিনি বলেন, বিষয়টি এতদূর গড়ানোর কোনো প্রয়োজন ছিল না, কারণ “ঝগড়াঝাঁটি হয়, তবুও সবকিছু চলতে থাকে”।