আপনি যদি কোনও কোম্পানিতে টানা ৫ বছর কাজ করে থাকেন, তাহলে চাকরি ছাড়ার সময় বা অবসরের পর যে গ্র্যাচুইটি পাবেন, তা আপনার জন্য বড় আর্থিক সহায়তা হতে পারে। আসলে, দীর্ঘদিন কাজ করার জন্য কোম্পানির পক্ষ থেকে কর্মীকে দেওয়া এক ধরনের পুরস্কার হল গ্র্যাচুইটি। কিন্তু আপনি কি জানেন গ্র্যাচুইটি কীভাবে হিসেব করা হয়? আপনার শেষ বেসিক বেতন যদি ২০,০০০ টাকা হয় এবং আপনি ৫ বছর চাকরি করে থাকেন, তাহলে প্রায় ৫৭,৬৯২ টাকা গ্র্যাচুইটি পেতে পারেন। তাহলে চলুন জেনে নেওয়া যাক সেই গ্র্যাচুইটির ফর্মুলা, যার সাহায্যে আপনি নিজেই আপনার প্রাপ্য টাকা হিসেব করতে পারবেন।
