বাংলাদেশে এক কেজি ওজনের ইলিশ কেজিপ্রতি ৩ হাজার ২০০ টাকায় বিক্রি হয়েছে। ৮০০ থেকে ৯০০ গ্রাম ওজনের ইলিশ বিক্রি হয়েছে ২ হাজার ৮০০ টাকা কেজি দরে। অন্যদিকে, ছোট আকারের ইলিশ, যেখানে ৬ থেকে ৭টি মিলে এক কেজি হয়, সেগুলোর দাম ছিল কেজি প্রতি ৭০০ থেকে ৮০০ টাকা। চাঁদপুর মৎস্য বণিক সমবায় সমিতির সাধারণ সম্পাদক হাজী শবে বরাত সরকার বলেছেন, সারাদিনে বড় স্টেশন মৎস্য অবতরণ কেন্দ্রে প্রায় ২০ মণ ইলিশের আমদানি হচ্ছে। গত এক সপ্তাহে এর চেয়েও কম মাছ এসেছে। তিনি বলেন, আবহাওয়া অনুকূলে এলে ইলিশের আমদানি বাড়বে এবং বাজারও স্বাভাবিক হতে শুরু করবে।
