Last Updated:
HS Result 2026: প্রত্যন্ত এলাকা থেকে রাজ্যের মেধা তালিকায় পুরুলিয়ার দেবপ্রিয়, গর্বিত রামকৃষ্ণ মিশন!
পুরুলিয়া, শর্মিষ্ঠা ব্যানার্জি: ছাত্র-ছাত্রীদের জীবনে অন্যতম বড় পরীক্ষা উচ্চ মাধ্যমিক। এই উচ্চ মাধ্যমিকের ফলাফলের উপর নির্ভর করে তাদের ভবিষ্যৎ। প্রকাশিত হয়েছে উচ্চ মাধ্যমিকের মেধাতালিকা। আর তাতেই রীতিমতো তাক লাগিয়ে দিয়েছে পুরুলিয়ার ১৭ জন কৃতি পড়ুয়া। তারা সকলেই পুরুলিয়া রামকৃষ্ণ মিশনের ছাত্র।
তাদের মধ্যে অন্যতম পুরুলিয়া রামকৃষ্ণ মিশনের ছাত্র দেবপ্রিয় মাঝি। উচ্চ মাধ্যমিকে রাজ্যের মধ্যে তৃতীয় স্থান অধিকার করেছে সে। তার মোট প্রাপ্ত নম্বর ৪৯৪। পুরুলিয়া জেলার পাড়া থানার অন্তর্গত ফুসরাবাদ এলাকার বাসিন্দা সে। পুরুলিয়ার রামকৃষ্ণ মিশনে পঞ্চম শ্রেণী থেকে তার পঠন-পাঠন। তার এই সাফল্যে গর্বিত সম্পূর্ণ রামকৃষ্ণ মিশন। রেজাল্ট বের হওয়ার পরেই পরিবারের সঙ্গে মৌতরের বড় কালীমন্দিরে পুজো দেন তিনি।
এ বিষয়ে দেবপ্রিয় মাঝি জানান, এই ফলাফলে তার ভীষণই ভাল লাগছে। এই সাফল্যের সম্পূর্ণ ক্রেডিট তার মা-বাবা ও বিদ্যালয়ের শিক্ষক এবং মহারাজদের। এ বিষয়ে দেবপ্রিয় মাঝির মা টুম্পা মাঝির বক্তব্য, ছেলেকে নিয়ে তিনি গর্বিত। রেজাল্ট ঘোষণা হতেই তিনি মৌতোড়ের বড় কালীর মন্দিরে পুজো দিতে এসেছেন। ছেলের শিক্ষক ও মহারাজদের জন্যই এই সফলতা। ঈশ্বরের কাছে প্রার্থনা করেন যাতে জেলার অন্যান্য মায়ের সন্তানরাও এইভাবে এগিয়ে যায়।
Puruliya,West Bengal