*সোমবার উত্তরবঙ্গের সব জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা না থাকলেও দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে বিক্ষিপ্তভাবে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। পাশাপাশি দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায় বৃষ্টির সম্ভাবনা তুলনামূলক বেশি থাকবে। আবহাওয়া দফতরের মতে, মঙ্গলবার থেকে পরিস্থিতির আরও পরিবর্তন হবে। মঙ্গলবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
