Last Updated:
Indian Railway: উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের রেলওয়ে সুরক্ষা বাহিনী (আরপিএফ) সাম্প্রতিক দিনগুলিতে তার আওতাধীন এলাকায় চালান ধারাবাহিক সফল উদ্ধার অভিযানের মাধ্যমে যাত্রী সুরক্ষা ও মানবিক সেবার প্রতি তাদের অটল অঙ্গীকার আবার প্রমাণ করেছে।
উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের রেলওয়ে সুরক্ষা বাহিনী (আরপিএফ) সাম্প্রতিক দিনগুলিতে তার আওতাধীন এলাকায় চালান ধারাবাহিক সফল উদ্ধার অভিযানের মাধ্যমে যাত্রী সুরক্ষা ও মানবিক সেবার প্রতি তাদের অটল অঙ্গীকার আবার প্রমাণ করেছে।
২৪ এপ্রিল থেকে ৩০ এপ্রিল ২০২৬-এর সময়কালে, আরপিএফ কর্মীরা বিভিন্ন রেলওয়ে স্টেশন ও ট্রেন থেকে বিপুল সংখ্যক অসহায় মানুষ-যেমন বাড়ি থেকে পালিয়ে আসা নাবালক এবং দুর্দশাগ্রস্ত যাত্রীকে উদ্ধার করেছেন।
একটি বড় অভিযানে, ডিব্রুগড় রেলওয়ে স্টেশনে আরপিএফ কর্মীরা একটি ট্রেন থেকে ১২ জন নাবালক বালককে উদ্ধার করেন এবং তাদের যথাযথ যত্ন ও সুরক্ষার জন্য ‘চাইল্ডলাইন’ কর্তৃপক্ষের কাছে সুরক্ষিতভাবে হস্তান্তর নিশ্চিত করেন। একইভাবে, গুয়াহাটি, লামডিং, কিষাণগঞ্জ, কোকরাঝাড়, হাসিমারা, মরিয়নি এবং নিউ আলিপুরদুয়ারসহ বিভিন্ন স্টেশনে একাধিক উদ্ধার অভিযান চালানো হয়, যেখানে বাড়ি থেকে পালিয়ে আসা বেশ কয়েকজন নাবালক ও নাবালিকাকে শনাক্ত করে উদ্ধার করা হয়।
উল্লেখ্য যে, মরিয়নি রেলওয়ে স্টেশনে আরপিএফ তিনজন নাবালিকা মেয়েকে উদ্ধার করেছে; অন্যদিকে, গুয়াহাটি রেলওয়ে স্টেশনে সময়োপযোগী হস্তক্ষেপের ফলে নাবালক-নাবালিকাদের সুরক্ষিতভাবে তাদের পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে। পৃথক পৃথক ঘটনায়, কিষাণগঞ্জ, লামডিং, ডিমাপুর ও কোকরাঝাড়ের মতো স্টেশনগুলোতে উদ্ধার হওয়া নাবালকদের সুরক্ষিত হেফাজত ও পুনর্বাসনের জন্য ‘চাইল্ড হেল্প লাইন’ এবং অন্যান্য অনুমোদিত সংস্থার কাছে হস্তান্তর করা হয়েছে।
অপ্রাপ্তবয়স্কদের উদ্ধারের পাশাপাশি, আরপিএফ কর্মীরা দুর্দশাগ্রস্ত যাত্রীদেরও তাৎক্ষণিক সহায়তা প্রদান করেছেন। নিউ জলপাইগুড়িতে শ্বাসকষ্টে ভুগতে থাকা এক যাত্রীকে চিকিৎসার জন্য অবিলম্বে হাসপাতালে স্থানান্তরিত করা হয়। রায়গঞ্জ ও বারসোইয়ের অন্যান্য ঘটনায়, দুর্ঘটনায় পড়ে আহত যাত্রীদের সময়মতো চিকিৎসা সহায়তা প্রদান করা হয়—যা আরপিএফ কর্মীদের সজাগ দৃষ্টি ও দ্রুত পদক্ষেপ গ্রহণের সক্ষমতাকে তুলে ধরে।
এই ধারাবাহিক প্রচেষ্টাগুলি উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে নেটওয়ার্কে যাত্রী সুরক্ষা, মানব পাচার প্রতিরোধ এবং অসহায় ব্যক্তিদের কল্যাণ নিশ্চিত করার ক্ষেত্রে আরপিএফ কর্মীদের নিষ্ঠারই প্রতিফলন।
উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে একটি সুরক্ষিত ও যাত্রী-বান্ধব পরিবেশ বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ এবং জনসাধারণের প্রতি আহ্বান জানাচ্ছে যেন তাঁরা সতর্ক থাকেন এবং যেকোনো সন্দেহজনক কার্যকলাপ রেলওয়ে কর্তৃপক্ষকে জানান।
Kolkata,West Bengal
