Last Updated:
Indian Railways: স্টেশনের কোথাও আবর্জনা পড়ে থাকতে দেখলে সেই জায়গার ছবি তুলে সমাজমাধ্যমে জানালেই শুরু হয়ে যাবে অ্যাকশন। মাত্র ৩০ মিনিটের মধ্যে সেই জায়গা ঝকঝকে করে দেবে রেলের বিশেষ ‘ক্লিনিং স্কোয়াড’। জানিয়ে দেওয়া কোথায় পোস্ট করতে হবে ছবি।
আসানসোল, পশ্চিম বর্ধমান: প্ল্যাটফর্মে পা রাখলেই চোখে পড়ছে পড়ে থাকা খাবারের ঠোঙা কিংবা নোংরা আবর্জনা? বিরক্ত হয়ে মুখ ফিরিয়ে নেওয়ার দিন এবার শেষ। এবার আপনার হাতের ফোনের একটি ক্লিকই বদলে দিতে পারে স্টেশনের চেহারা। সৌজন্যে পূর্ব রেলের এক অভাবনীয় পদক্ষেপ।
রেল কর্তৃপক্ষ ঘোষণা করেছে, স্টেশনের কোথাও আবর্জনা পড়ে থাকতে দেখলে সেই জায়গার ছবি তুলে সমাজমাধ্যমে জানালেই শুরু হয়ে যাবে অ্যাকশন। মাত্র ৩০ মিনিটের মধ্যে সেই জায়গা ঝকঝকে করে দেবে রেলের বিশেষ ‘ক্লিনিং স্কোয়াড’। রেলের উদ্যোগে শুরু হওয়া এই অভিযানের নাম দেওয়া হয়েছে “স্পট ইট, রিপোর্ট ইট, উই আর অন ইট।
বলা হয়েছে, স্টেশনে অস্বাস্থ্যকর স্থানের একটি স্পষ্ট ছবি প্রথমে তুলতে হবে। তারপর সংশ্লিষ্ট ডিভিশনের অফিসিয়াল ‘X’ (টুইটার) হ্যান্ডেলকে ট্যাগ করে ছবিটি পোস্ট করতে হবে। সঙ্গে ব্যবহার করতে হবে হ্যাশট্যাগ #ERChallenge। এছাড়া রেলের নিজস্ব পোর্টাল রেলমদত কিংবা ফেসবুকের মাধ্যমেও অভিযোগ জানানো যাবে। পোস্টটি দেখামাত্র রেলের কর্মীবাহিনী আধ ঘণ্টার মধ্যে সেই জায়গাটি পরিষ্কার করার সবরকম চেষ্টা করবেন।
Asansol,Barddhaman,West Bengal
Indian Railways: পূর্ব রেলের র্যাপিড অ্যাকশন ‘চ্যালেঞ্জ’, আবর্জনার ছবি পোস্ট করলেই কেল্লাফতে! ৩০ মিনিটে ভোল বদলে যাবে স্টেশনের
