গতবছর অর্থাৎ ২০২৫ সালের শ্রাবণী মেলার প্রথম দুই সোমবারে তারকেশ্বরে যাত্রী সংখ্যা ছিল ১,৮৫,৩১০ জন, তাতে আয় ৩৩,০৮,৭২০ টাকা। ২০২৬ সালে পরপর দুই সোমবারে ,তা ৭.০৭% বেড়ে দাঁড়ায় ১,৯৮,৪১৯ জনে এবং আয় ২০.২১% বৃদ্ধি পেয়ে পৌঁছয় ৩,৯৭,৭৩৪৫ টাকায়। একইভাবে, শেওড়াফুলি জংশনে যাত্রী সমাগম ১২.২৫% বৃদ্ধি পেয়ে ৬৩,৯৪৮ জনে পৌঁছয় এবং আয় ১৭.৮৮% বেড়ে দাঁড়ায় ৫,৩৫,২৯০ টাকা।
