নয়াদিল্লি: মূল্যবৃদ্ধিতে নাভিশ্বাস উঠছে সর্বসাধারণের। সেই আবহে বিমানযাত্রা আরও মহার্ঘ হওয়ার পথে। দেশের বৃহত্তম বেসরকারি বিমান সংস্থা IndiGo তাদের একাধিক পরিষেবার দর বাড়িয়ে দিল। ফলে IndiGo-র বিমান আরও মহার্ঘ হল। অন্য বিমান সংস্থাগুলিও একই হাঁটতে পারে বলে জল্পনা তুঙ্গে। (IndiGo Hikes Service Fees)
শিশুদের নিয়ে বিমানে ওঠার খরচ একধাক্কায় ৫০ শতাংশ বাড়ল। এতদিন IndiGo-র বিমানে শিশুদের ভ্রমণ ফি ছিল ২০০০ টাকা। বৃহস্পতিবার তা বাড়িয়ে ৩০০০ টাকা করে দেওয়া হল। ২ বছর অনূর্ধ্ব শিশুদের ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য। শিশুের জন্যও এবার টিকিট বুক করতে হবে। তবে আলাদা আসন মিলবে না। (IndiGo Service Charges Hike)
IndiGo Increases Infant Fee For Domestic Flights#IndiGohttps://t.co/28KtgSqmdx
— ABP LIVE (@abplive) September 17, 2026
আরও পড়ুন: বিজেপি ও কংগ্রেসমুক্ত তৃতীয় জোট? ২০২৯-এর লোকসভা নির্বাচনের আগেই? জোর চর্চা
কোনও প্রাপ্তবয়স্ক ছাড়া শিশুদের বিমানযাত্রার ফি বাড়ানো হল ৯৯৯ টাকা। ছোটরা একা যাত্রা করলে খরচ পড়বে ৫৯৯৯ টাকা। আন্তর্জাতিক বিমানের ক্ষেত্রে খরচ পড়বে ১২৯৯৯ টাকা।
বাড়তি ওজনের ব্যাগ নিয়ে বিমানে উঠতে গেলে প্রতি কেজিতে গুনতে হবে ৮০০ টাকা। এতদিন ৭০০ টাকা লাগত প্রতি কেজিতে। অর্থাৎ প্রত্যেক কেজিতে বাড়ানো হল ১০০ টাকা।
Flying IndiGo just got more expensive ✈️
→ Infant fee: ₹2,000 → ₹3,000
→ Priority check-in/boarding: ₹450 → ₹650
→ Excess baggage: ₹700 → ₹800/kg
→ Travel certificate: ₹200 → ₹300
→ Unaccompanied minor: ₹5,000 → ₹5,999The base fare may look cheap.
But the… pic.twitter.com/5uZCOzGsHz
— Ankit Agarwal (@ankitXtech) September 17, 2026
আরও পড়ুন: টাটার অন্দরে দড়ি টানাটানি, চন্দ্রশেখরনের মেয়াদবৃদ্ধি, IPO-তে সায় বোর্ডের, তীব্র আপত্তি নোয়েল টাটার
প্রায়োরিটি চেক এবং বোর্ডিংয়ের খরচ একধাক্কায় ২০০ টাকা বাড়ানো হয়েছে। এতদিন ৪৫০ টাকা দিতে হতো। এখন থেকে গুনতে হবে ৬৫০ টাকা। ট্রাভেল সার্টিফিকেটের দাম ২০০ থেকে ৩০০ টাকা হল।
প্রায়োরিটি চেকিং এবং বোর্ডিংয়ের মতো ফাস্ট ফরোয়ার্ড সার্ভিসের ক্ষেত্রে ৫০০ টাকার পরিবর্তে এখন থেকে ৬৫০ টাকা দিতে হবে। আন্তর্জাতিক বিমানের ক্ষেত্রে ৮৫০ টাকা। অর্থাৎ IndiGo-র বিমানে চেপে যাত্রার খরচ বাড়ল অনেকটাই।
IndiGo দেশের বৃহত্তম বেসরকারি বিমান সংস্থা। তাের কাছে ৪৩০টির বেশি বিমান রয়েছে। রোজ ২২০০টি উড়ান পরিষেবা প্রদান করে তারা।