অনুষ্ঠানের অন্যতম উদ্যোক্তা কুণাল চন্দ্র ঘোষ জানান, তাঁরা প্রতিদিন বিশেষভাবে সক্ষম শিশুদের নিয়ে বিভিন্ন ধরনের পুনর্বাসনমূলক ও বিকাশমূলক কাজ করে থাকেন। আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে তাঁরা চেয়েছিলেন এই শিশুদেরও সেই উদযাপনের অংশীদার করতে। তাঁর কথায়, যোগব্যায়াম শুধুমাত্র শরীরচর্চা নয়, এটি মানসিক স্থিরতা, আত্মনিয়ন্ত্রণ এবং আত্মবিশ্বাস গড়ে তোলারও একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। তাই এই বিশেষ দিনটিকে স্মরণীয় করে তুলতে শিশুদের নিয়ে যোগাভ্যাসের আয়োজন করা হয়। তিনি বলেন, ‘ওদের মধ্যেও যে প্রতিভা, উদ্যম এবং শেখার আগ্রহ রয়েছে, তা সকলের সামনে তুলে ধরাই ছিল আমাদের মূল লক্ষ্য।’
