Last Updated:
ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু-এর দফতর থেকে বুধবার দাবি করা হয়েছিল, ইরানের সঙ্গে সংঘাতের মাঝেই তিনি সংযুক্ত আরব আমিরশাহির প্রেসিডেন্ট মহম্মদ বিন জায়েদ আলি নায়েন-এর সঙ্গে একটি “গোপন বৈঠক” করেছেন। তবে এই দাবি সরাসরি অস্বীকার করেছে সংযুক্ত আরব আমিরশাহি (UAE)।
আবুধাবি: ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু-এর দফতর থেকে বুধবার দাবি করা হয়েছিল, ইরানের সঙ্গে সঙ্ঘাত মাঝেই তিনি সংযুক্ত আরব আমিরশাহির প্রেসিডেন্ট মহম্মদ বিন জায়েদ আলি নায়েন-এর সঙ্গে একটি “গোপন বৈঠক” করেছেন। তবে এই দাবি সরাসরি অস্বীকার করেছে সংযুক্ত আরব আমিরশাহি (UAE)।
বুধবার রাতে ওই দেশের সংবাদ সংস্থা WAM-এর মাধ্যমে UAE জানায়, “ইজরায়েলের সঙ্গে আমাদের সম্পর্ক প্রকাশ্য এবং সুপরিচিত এবং তা আব্রাহাম অ্যাকর্ডস-এর আওতায় প্রতিষ্ঠিত। এই সম্পর্ক কোনো গোপন বা গোপনীয় ব্যবস্থার ওপর ভিত্তি করে নয়।”
তারা আরও জানায়, “UAE-র সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে কিছু না জানালে গোপন সফর বা বৈঠকের যেকোনো দাবি ভিত্তিহীন বলে গণ্য হবে।”
এর কয়েক ঘণ্টা আগেই নেতানিয়াহুর দফতর সামাজিক মাধ্যমে দাবি করেছিল যে, ‘অপারেশন রোরিং লায়ন’-এর সময় নেতানিয়াহু গোপনে আরব সফর করেন এবং সেখানে প্রেসিডেন্ট শেখ মহম্মদ বিন জায়েদের সঙ্গে বৈঠক করেন। তবে সফরের নির্দিষ্ট তারিখ জানানো হয়নি।
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
