রেলের এই অভিনব উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সাধারণ মানুষ থেকে শুরু করে দূরদূরান্তের যাত্রীরাও। তাঁদের মতে, এই উদ্যোগ স্টেশনকে শুধু সাজিয়েই তোলেনি, বরং পুরুলিয়ার সাংস্কৃতিক ঐতিহ্যকে নতুনভাবে সকলের সামনে তুলে ধরেছে। অনেক যাত্রীর অভিজ্ঞতা, ট্রেনের অপেক্ষার সময় এখন আর একঘেয়ে লাগে না, বরং এই ছবিগুলোর মধ্য দিয়ে তারা যেন গ্রামবাংলার মাটির গন্ধ অনুভব করতে পারেন।
