Joychandi Pahar Railway Station: রঘুনাথপুরের জয়চণ্ডী পাহাড় রেল স্টেশনের ভোলবদল এখন চর্চার কেন্দ্রবিন্দু। পুরুলিয়ার ঐতিহ্যবাহী ছৌ নৃত্য ও গ্রামীণ জীবনকে দেওয়াল চিত্রের মাধ্যমে এমনভাবে ফুটিয়ে তোলা হয়েছে যে, স্টেশনটি এখন পর্যটন কেন্দ্রের মতো আকর্ষণীয় হয়ে উঠেছে।