*মুর্শিদাবাদ, কৌশিক অধিকারী: তীব্র দাবদাহের পর স্বস্তির বৃষ্টি। মুর্শিদাবাদের জেলা সদর বহরমপুরে, কান্দি মহকুমা জুড়ে সোমবার দুপুরে ঘন কালো মেঘে ঢেকে যায় আকাশ। দমকা বাতাস বইতে থাকে। কিছুক্ষণের মধ্যেই ঝেঁপে বৃষ্টি নামে। তবে তা বেশিক্ষণ স্থায়ী হয়নি। কিন্তু, কান্দি মহকুমায় ব্যাপক ঝড়ে বহু গাছ উপড়ে পড়েছে। ক্ষতি হয়েছে বেশ কিছু কাঁচাবাড়িরও। কান্দি ও ভরতপুর, কান্দি কুলি রাজ্যে সড়কের রাস্তার উপর গাছ উপড়ে পড়ায় যান চলাচল ব্যহত হয়। ক্ষতি হয়েছে আমেরও।
