Last Updated:
অনেক বলিউড স্টার ব্যবসায় পা রেখেছেন, রেস্তোরাঁর মালিক হয়ে উঠেছেন৷ আর এই পথে সর্বশেষ করণ জোহর। তিনি খুলেছেন তাঁর নতুন রেস্তোরাঁ নিউমা৷ মুম্বইয়ের কোলাবা এবং গুরুগ্রামে খুলেছেন ওজু৷ এবার কলকাতায় শুরু হচ্ছে সেই যাত্রা৷ কলকাতায় নিউমার শাখা খুলছেন করণ জোহর৷
কলকাতা: তারকাদের জন্য এখন আর শুধু চলচ্চিত্রে অভিনয় বা প্রযোজনা করাই যথেষ্ট নয়। তাঁরাও নিজেদের পছন্দের অন্যান্য ক্ষেত্রে পা বাড়াচ্ছেন। অনেকে ব্যবসায় পা রেখেছেন, রেস্তোরাঁর মালিক হয়ে উঠেছেন৷ আর এই পথে সর্বশেষ করণ জোহর। তিনি খুলেছেন তাঁর নতুন রেস্তোরাঁ নিউমা৷ মুম্বইয়ের কোলাবা এবং গুরুগ্রামে খুলেছেন ওজু৷ এবার কলকাতায় শুরু হচ্ছে সেই যাত্রা৷ কলকাতায় নিউমার শাখা খুলছেন করণ জোহর৷
নিজের সোশ্যাল মিডিয়ায় সেকথা উল্লেখ করেন করণ৷ কলকাতা মানেই হাওড়া ব্রিজ এবং কলকাতা মানে খাবারের প্রতি অপ্রতিরধ্য টান! সেভাবেই নিজের রেস্তোরাঁ নিয়ে কলকাতায় পা রাখার প্রোমো তৈরি করলেন করণ৷ করণ জোহার মানেই ঝাঁ চকচকে সিনেমা, আধুনিক গল্পে মোড়া চিত্রনাট্য৷ বলিউড সিনেমার ভোল বদলেছে তাঁর হাত ধরে৷ কুছ কুছ হোতা হ্যায়, কাল হো না হো, কভি খুশি কভি গম থেকে শুরু করে অজস্র ছবি তৈরি করেছেন তিনি৷ পরিচালনা-প্রযোজনার সঙ্গে সঙ্গে তাঁর নতুন যাত্রা শুরু হয়েছে৷ তাঁর সিনেমার মতো ঝাঁ চকচকে তাঁর রেস্তোরাঁ৷
অভিজাত ডাইনিং স্পেস, বিখ্যাত ইন্টেরিয়র ডিজাইনার ও আর্কিটেক্ট আশীষ শাহের ডিজাইন ও পরিকল্পনায় তৈরি এই ইউরোপীয় ধাঁচের ভিলা-রূপান্তরিত রেস্তোরাঁ৷ শাহ সারা ভারত থেকে শিল্পকর্ম ও সংগ্রহযোগ্য জিনিস সংগ্রহ করে এমন একটি জায়গা তৈরি করেছেন যা একজন সংগ্রাহকের বাড়ির কথা মনে করিয়ে দেয়। সম্ভবত একারণেই এটি একটি ফাইন ডাইনিং স্পেস হওয়া সত্ত্বেও আপনার এত উষ্ণ ও আরামদায়ক অনুভূতি হবে।
এই রোস্তোরাঁটির মালিক শুধু করণ নয়, সঙ্গে রয়েছেন আরও ২জন। কলকাতার রেস্তোঁরায় কী-কী পদ পাওয়া যাবে? এটি মাল্টি ক্যুইজিন। ফলে সব রকমের খাবার মিলবে৷ তবে অবশ্যই তা হবে বেশ উচ্চ মানের৷ জানা যায় যে এই রেস্তোরাঁর বিশেষত্ব হল স্থানীয় খাবারের স্বাদ থাকবে সব খাবারে৷ ফলে কলকাতার খাদ্যরসিকরা বেশ উপভোগ করবেন করণের নিউমার ফুড প্যালেট!
এর আগে করণকে দেখা গিয়েছে মেট গালায়৷ এই প্রথমবার তিনি উপস্থিত ছিলেন এই ফ্যাশন শোতে৷ নিজস্ব স্টাইলে সেখানে ধরা দিয়েছিলেন বলিউডের সেলিব্রিটি ডিরেক্টর-প্রোডিউসার৷
Kolkata,West Bengal
